ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে যাত্রীবেশে চালককে গাছে বেঁধে অটোভ্যান ছিনতাই 

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:২৭, ২৫ নভেম্বর ২০২৩
মেহেরপুরে যাত্রীবেশে চালককে গাছে বেঁধে অটোভ্যান ছিনতাই 
ফাইল ফটো

মেহেরপুরে যাত্রী বেশে চঞ্চল মিস্ত্রি (৪০) নামের এক চালকের কাছ থেকে অটোভ্যান (ব্যাটারি চালিত যানবাহন) ছিনতাই করেছে ছিনতাইকারীরা।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি-ইসলাম নগর সড়কে এ ঘটনা ঘটে। চঞ্চল মিস্ত্রি আমঝুপি গ্রামের উত্তর পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে।

জানা গেছে, দিনমজুর চঞ্চল সারাদিন রাজ মিস্তিরি কাজ করে নিয়মিত সন্ধ্যায় সুমনের ভ্যান ভাড়া নিয়ে যাত্রী বহন করে আসছিলেন। এদিন সন্ধ্যায় ৪জন ব্যক্তি যাত্রী বেশে চঞ্চলের ভ্যানে ওঠে। পথিমধ্যে ফাঁকা জায়গায় চঞ্চল মিস্ত্রীকে মারধর করে একটি গাছের সঙ্গে তাকে বেঁধে রেখে  ভ্যান নিয়ে চম্পট দেয় তারা। 

Advertisement

মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে নিয়ে ভুক্তভোগীরা থানায় এখনও অভিযোগ করেনি। তবে ছিনতাই চক্রদের আটক করতে পুলিশি অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!