ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লাইভে গান গাইতে গাইতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৫, ২৬ নভেম্বর ২০২৩
লাইভে গান গাইতে গাইতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
দণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম মাদবর

শরীয়তপুরে পরকীয়ার অভিযোগ এনে ফেসবুক লাইভে গান গেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন শরীয়তপুরের পাবলিক প্রসিকিউটর (পিপি) মির্জা হজরত আলী। তিনি জানান, পরকীয়ার অভিযোগ এনে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। 

Advertisement

জানা যায়, শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামের হোসেন মাদবরের ছেলে নজরুল ইসলাম মাদবরের সঙ্গে ১৬ বছর আগে একই ইউনিয়নের গঙ্গেসকাঠি গ্রামের আজিদ আলী মাদবরের মেয়ে আমেনা বেগমের বিয়ে হয়। তাদের ১৪ বছর বয়সী এক ছেলে রয়েছে। ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি সকালে নজরুল ইসলামের একতলা ভবনের কক্ষে তার স্ত্রী ছাড়া কেউ ছিলেন না। এ সুযোগে শরীরের বিভিন্ন জায়গায় কুড়াল দিয়ে কুপিয়ে আমেনাকে হত্যা করা হয়।

এ সময় নজরুল ফেসবুক লাইভে আসেন। লাইভে তার স্ত্রী আমেনা বেগমকে খাটের ওপর তোশক দিয়ে মোড়ানো অবস্থায় দেখান। একপর্যায়ে তাকে গাইতে শোনা যায়, ‘আমার খাইয়া, আমার পইরা ডুব দিছে ভাই অন্যজনরে।’

বিষয়টি জানাজানি হলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে দরজা খুলে নজরুল ইসলামকে গ্রেফতার এবং আমেনা বেগমের লাশ উদ্ধার করে। এ ঘটনার দিন নিহত আমেনা বেগমের ভাই সুলতান মাদবর বাদী হয়ে ডামুড্যা থানায় মামলা করেন। ঐ মামলায় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত রোববার এ রায় দেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!