ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাপের ছোবলে প্রাণ গেল কৃষকের

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২০:০২, ২৬ নভেম্বর ২০২৩
সাপের ছোবলে প্রাণ গেল কৃষকের
ফাইল ফটো

ভোলার লালমোহনে সাপের ছোবলে মো. ইয়াছিন মাঝি নামে ৪৫ বছর বয়সী এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার রাতে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত মো. ইয়াছিন লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের প্যায়ারী মোহন এলাকার মোস্তফার ছেলে।

জানা যায়, শনিবার বিকেলে বাড়ির পাশের জমিতে ঘাস কাটছিলেন ইয়াছিন মাঝি। এ সময় তার পায়ের আঙুলে একটি বিষধর সাপ ছোবল দেয়। এরপর স্থানীয় ওঝার মাধ্যমে তার শরীর থেকে
বিষ নামানোর চেষ্টা করা হয়। তবে এতে ইয়াছিন মাঝি আরো অসুস্থ হয়ে পড়েন। এজন্য তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত ইয়াছিন মাঝি পেশায় একজন কৃষক বলে জানা গেছে।

Advertisement

এ বিষয়ে লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম মিয়া বলেন, সাপের দংশনে এক কৃষক মারা গেছেন। রোববার সকালে পারিবারিকভাবে তার লাশ দাফন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!