ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জন্ম-মৃত্যু নিবন্ধনে সতর্কতা অবলম্বন জরুরি: চসিক মেয়র

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫২, ২৬ নভেম্বর ২০২৩
জন্ম-মৃত্যু নিবন্ধনে সতর্কতা অবলম্বন জরুরি: চসিক মেয়র
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, জন্ম-মৃত্যু নিবন্ধনের সঙ্গে জাতীয় নিরাপত্তা জড়িত। তাই জন্ম-মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি। জন্ম-মৃত্যু নিবন্ধনে জালিয়াতি শাস্তিযোগ্য অপরাধ।

রোববার চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ক আইন ও বিধির প্রয়োগের ওপর প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি।

চসিক মেয়র বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধনের তথ্যের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টসহ অনেক গুরুত্বপূর্ণ সরকারি কাজ সম্পন্ন হয়। অনেক সময় প্রভাবশালী ব্যক্তিরা ভূমি দখল, চাকরির বয়স বৃদ্ধিসহ নানা স্বার্থে জন্ম-মৃত্যু নিবন্ধনে জালিয়াতির চেষ্টা করে। এ ধরনের জালিয়াতি শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে।

Advertisement

তিনি আরো বলেন, সঠিক জন্ম নিবন্ধন বাল্যবিয়ে ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে৷ আবার মৃত্যু নিবন্ধনের সঙ্গে সম্পত্তি বণ্টনের বিষয়টিও জড়িত। এছাড়া জালিয়াতি করে অন্য কোনো দেশের নাগরিক যেন বাংলাদেশের নাগরিক হিসেবে নিবন্ধন করতে না পারে সে ব্যাপারেও এ নিবন্ধন জরুরি ভূমিকা রাখে। তাই জন্ম-মৃত্যু নিবন্ধনে জড়িত কর্মীদের সতর্ক থাকতে হবে। পাশাপাশি মানুষ যেন নিবন্ধন করতে গিয়ে ভোগান্তিতে না পড়ে সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, জন্ম ও মৃত্যু বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নাজমুল হক ডিউক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. মো. ইমাম হোসেন রানা, উপ-সচিব আশেকে রসুল টিপু প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!