যশোর বোর্ডের ১০ প্রতিষ্ঠানে শতভাগ পাস
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ৫৭৬টি কলেজের মধ্যে এবার শতভাগ পাস করেছে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীরা। পাশাপাশি সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে পারেননি।
এ তথ্য জানিয়েছেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ।
গত বছর শতভাগ পাস করেছিল ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে। ২০২১ সালে এই সংখ্যা ছিল ১১৬ এবং ২০২০ সালে এই সংখ্যা ছিল ৫৭৫। আর ২০২২ সালে ছয়টি প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি। এর আগের দু’বছরে শূন্যভাগ পাসের হারের কোনো প্রতিষ্ঠান ছিল না।
.png)
এ বছর এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ড থেকে শতভাগ পাসের হারের রেকর্ড গড়েছে- খুলনার খুলনা পাবলিক কলেজ (৩১৭ জনের সবাই পাস), যশোরের অভয়নগর উপজেলার ভবদহ মহাবিদ্যালয় (১২২ শিক্ষার্থী), ঝিনাইদহ ক্যাডেট কলেজ (৪৬ শিক্ষার্থী), খুলনার ফুলতলা জামিরা বাজার আসমতিয়া কলেজিয়েট স্কুল (১১৭ শিক্ষার্থী), যশোরের কেশবপুরের সাউথ বেঙ্গল কলেজ (দুইজন শিক্ষার্থী), খুলনার মিলিটারি কলেজিয়েট স্কুল (৮৩ শিক্ষার্থী), খুলনার সোনাডাঙ্গার ইসলামাবাদ কলেজিয়েট স্কুল (৫৭ শিক্ষার্থী), খুলনা নিউজপ্রিন্ট মিলস্ স্কুল অ্যান্ড কলেজ (দুইজন শিক্ষার্থী), বাগেরহাটের ফকিরহাটের লাখপুর আলহাজ আম্বিয়া ইসহাক কলেজিয়েট স্কুল (৭৯ শিক্ষার্থী) এবং খুলনার খালিশপুরের নেভি অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজ (৪২ শিক্ষার্থী)
অপরদিকে, এবার যশোর বোর্ডের শতভাগ শূন্য পাসের শিক্ষা প্রতিষ্ঠান সাতটি। সেগুলো হলো- কুষ্টিয়ার মিরপুরের কেএম আইডিয়াল কলেজ (একজন পরীক্ষার্থী), খুলনার তেরখাদার শাপলা কলেজ (একজন পরীক্ষার্থী), সাতক্ষীরা সদরের ইসলামিয়া মহিলা কলেজ (তিনজন পরীক্ষার্থী), মাগুরা সদরের দক্ষিণ নওয়াপাড়া সম্মিলনী কলেজ (১০ জন পরীক্ষার্থী), নড়াইল সদর উপজেলার গোবরা মহিলা কলেজ (দুইজন পরীক্ষার্থী), সাতক্ষীরা সদরের সাতক্ষীরা কমার্স কলেজ (দুইজন পরীক্ষার্থী) ও গোবরদাড়ি জোরদিয়া স্কুল অ্যান্ড কলেজ (দুইজন পরীক্ষার্থী)।
এ বিষয়ে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড’র পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ জানান, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ৫৭৬টি কলেজের মধ্যে এবার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাস করেছে। একইসঙ্গে সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে পারেননি।
তিনি আরো জানান, ফলাফলের জন্য শূন্যভাগ পাসের প্রতিষ্ঠানকে সর্তক ও শোকজ নোটিশ পাঠানো হবে। একইসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।