[ দেশজুড়ে ]
উখিয়ায় রোহিঙ্গা মাঝিকে কুপিয়ে হত্যা
ফাইল ফটো
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আতা উল্লাহ নামে এক কমিউনিটি নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
রোববার উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে, শনিবার সকালে উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত আতা উল্লাহ ১৯ নম্বর ক্যাম্পের এ/১ ব্লকের জালাল আহমেদের ছেলে এবং ঐ ব্লকের উপ-নেতা (সাব-মাঝি)।
.png)
উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, আতা উল্লাহকে এ/১ ব্লক থেকে এ/৯ ব্লকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। এ সময় এপিবিএন সদস্যরা প্রথমে তাকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন এনজিও হাসপাতালে পাঠান। পরে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ধারণা করা হচ্ছে, ক্যাম্প নিয়ন্ত্রণের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!