[ দেশজুড়ে ]
উখিয়ায় অস্ত্র-গুলিসহ ২ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার
গ্রেফতার- প্রতীকী ছবি
কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) দুই সদস্যকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, একটি ছুরি এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ১৪-এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল। এর আগে, বৃহস্পতিবার রাতে উখিয়ার উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রোহিঙ্গা সন্ত্রাসীরা হলো- একই ক্যাম্পের নজির আহম্মদের ছেলে সৈয়দ আলম এবং মো. সুলতানের ছেলে মো. ইয়াছিন।
.png)
১৪-এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালায় এপিবিএন। এ সময় একটি ওয়ান শুটার গান, একটি ছুরি এবং এক রাউন্ড গুলিসহ আরসার সন্ত্রাসী সৈয়দ আলম এবং ইয়াছিনকে গ্রেফতার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এইচএন/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!