রোববার রাত ৮টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ও সি ব্লকে এ ঘটনা ঘটে। নিহত সৈয়দ আমিন ঐ ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা ছিলেন।
উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, রোববার রাতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ও ডি ব্লকে আরসা ও আরএসও’র সন্ত্রাসী গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তাদের মধ্যে থেমে থেমে গুলি বিনিময় হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান রোহিঙ্গা সৈয়দ আমিন।
.png)
তিনি আরো জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা দুই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এ খুনের ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।