ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৩, ২৪ নভেম্বর ২০২৩
উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক
আটককৃত রোহিঙ্গা মো. রফিক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার ভোরে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পশ্চিম পাশে মোহাম্মদ কামালের বাড়ি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব। আটককৃত রোহিঙ্গা যুবক মো. রফিক উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা মো. রহিমের ছেলে।

কক্সবাজার র‌্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।

Advertisement

তিনি বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ আটককৃত রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!