[ দেশজুড়ে ]
ইছামতি নদী থেকে যুবকের লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাপাতলা সীমান্তের ইছামতি নদী থেকে রকিকুল ইসলাম (৪৫) নামে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে তার লাশ এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
নিহত রকিকুল ইসলাম মহেশপুর উপজেলার চাপাতলা গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
৪নং স্বরূপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের ইউপি সদস্য হাফিজুর রহমান জানান, রকিকুল ইসলাম পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। কিন্তু তিনি মাঝে মধ্যে সীমান্তের ওপার থেকে গরু নিয়ে আসায় সাহায্য করতেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!