ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫১, ২৮ অক্টোবর ২০২৩
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ফাইল ফটো

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে চাঁচড়া মাঠ এলাকায় ওই যুবককে বসে থাকতে দেখেন স্থানীয়রা। তাদের ধারণা, ওই যুবক ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার এসএম তৈহিদুর রহমান।

Advertisement

তিনি জানান, বিষয়টি যশোর রেল পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা এসে মরদেহটি উদ্ধার করেছে। নিহত ওই যুবকের পরিচয় জানান চেষ্টা চলছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!