ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিদ্ধিরগঞ্জে তাহমিদ রোটর স্পিনিং মিলে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৮, ২৭ নভেম্বর ২০২৩
সিদ্ধিরগঞ্জে তাহমিদ রোটর স্পিনিং মিলে আগুন
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তাহমিদ রোটর স্পিনিং মিল নামের এক তুলা কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় ওই কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে। 

তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটে নি। এ রিপোর্ট লিখা পর্যন্ত এখনো আগুন নিয়ন্ত্রণে আসে নি।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যার দিকে তুলা কারখানায় একটি অংশে আগুনের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা বিষয়টি তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে জানায়। 

কারখানাটির মালিক হাফেজ হাফিজুর রহমান জানান, সুতার দাম বাড়লে বিক্রি করবে সেই আশায় তার কারখানায় অনেক টাকার মাল মজুদ ছিল। এই মালামাল বিক্রি করে তার বকেয়া থাকা ১৫ লাখ টাকা বিদ্যুৎ বিল দেওয়ার কথা ছিল। কিন্তু এক আগুনের ঘটনায় তাকে নি:স্ব করে দিলো, কান্নাজড়িত কণ্ঠে বলেন তিনি। 

নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এখনো পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে না আসলেও আগুনের মাত্রা আগের চেয়ে কমেছে বলে দাবি করেন।

তিনি আরো জানান, কারখানাটিতে প্রচুর পরিমাণে তুলা মজুদ ছিল। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে একটু সময় লাগছে। আশা করছি, খুব শিগগিরই আগুন নিয়ন্ত্রণে চলে আসবে। তবে আগুনের ঘটনায় কেউ আহত হননি। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে ধারণা তার। ক্ষয়ক্ষতির পরিমাণ আগুন নিয়ন্ত্রণে আসার পর বলা সম্ভব হবে বলে জানান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!