[ দেশজুড়ে ]
বরিশালে ট্রাকচাপায় মেডিকেল শিক্ষার্থী নিহত, চালক আটক
ফাইল ফটো
বরিশালে পণ্যবাহী ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে তৌফিক রহমান শুভ নামে শের-ই-বাংলা মেডিকেল কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো তিনজন।
সোমবার রাত ৮টার দিকে নগরীর সিএন্ডবি রোডে কাজিপাড়া সড়কের মুখে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালক রিয়াজকে আটক করেছে পুলিশ। নিহত শুভ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। তিনি বাকেরগঞ্জের গোমা এলাকার মতিউর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসি আনোয়ার হোসেন।
.png)
ঘটনাস্থল পরিদর্শনকারী থানার এসআই মাইনুল ইসলাম জানান, অটোরিকশাটি নথুল্লাবাদের দিকে যাচ্ছিল। অন্যদিক নথুল্লাবাদ থেকে রূপাতলীর দিকে ট্রাকটি যাচ্ছিল। এসময় মুখোমুখি সংঘর্ষ হলে মেডিকেল কলেজছাত্র শুভসহ চারজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে শুভকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ওসি আনোয়ার হোসেন বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ট্রাকচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!