ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুলিয়ারচরে ঝোপ থেকে যুবকের লাশ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৪, ২৯ নভেম্বর ২০২৩
কুলিয়ারচরে ঝোপ থেকে যুবকের লাশ উদ্ধার
লাশ উদ্ধার- ফাইল ফটো

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার ছয়সুতি ইউনিয়নের ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে একটি অটো রাইস মিল সংলগ্ন সেতুর নিচের ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়।

কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!