ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রতিবেশীর জানাজায় গেলেন বাবা, বাড়ি ফিরে পেলেন ছেলের লাশ

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩৮, ২৯ নভেম্বর ২০২৩
প্রতিবেশীর জানাজায় গেলেন বাবা, বাড়ি ফিরে পেলেন ছেলের লাশ
ফাইল ছবি

প্রতিবেশী দুলা মিয়ার জানাজায় অংগ্রহণ করেন খোকন মিয়া। সেখান থেকে বাড়ি ফিরে দেখেন সালমান মিয়া (২) নামের তার ছেলে পানিতে পড়ে মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক রুহিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

স্বজনরা জানান, প্রতিবেশী দুলা মিয়া নামের মৃত ব্যক্তির জানাজা-দাফনে গিয়েছিলেন খোকন মিয়া। এরই মধ্যে তার ছেলে সালমান মিয়া সবার অজান্তে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজি করে বাড়ির উত্তর পাশের পুকুরের পানিতে সালমানকে ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক সালমানকে মৃত ঘোষণা করেন।

Advertisement

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান মাফু বলেন, বুজরুক রুহিয়া গ্রামে পানিতে পড়ে সালমান মিয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকা দরকার।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!