ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চোরাই ট্রান্সফরমারসহ ১৬ চোর গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৫, ৩০ নভেম্বর ২০২৩
চোরাই ট্রান্সফরমারসহ ১৬ চোর গ্রেফতার
সংবাদ সম্মেলনে এসপি মোহাম্মদ নুরে আলম। ছবি: ডেইলি বাংলাদেশ

জয়পুরহাটে চোরাই ট্রান্সফরমারসহ ১৬ চোরকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট পুলিশ সুপারের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসপি মোহাম্মদ নুরে আলম এ তথ্য জানান।

তিনি বলেন, বেশ কিছুদিন যাবৎ জেলার জয়পুরহাট সদর, পাঁচবিবি, আক্কেলপুর, কালাই, ক্ষেতলাল থানা এলাকার বিভিন্ন ডিপ টিউবয়েলের বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফর্মার চুরি করে মিটার মালিকের কাছে ট্রান্সফরমার ফেরত দেওয়ার কথা বলে বিকাশ, নগদ একাউন্টের মাধ্যমে টাকা দাবি করতো। টাকা পেলে চোরাই মিটার, ট্রান্সফর্মার কৌশলে সংশ্লিষ্ট ডিপ টিউবয়েল এলাকার আশেপাশে রেখে দিয়ে মালিককে অবগত করতেন তারা। এরকম একাধিক অভিযোগে জয়পুরহাট জেলায় প্রতিটি থানায় মামলা করা হয়। মামলার প্রেক্ষিতে পুলিশের টিম এবং ডিবি জয়পুরহাট, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর সীমানায় তথ্য প্রযুক্তি ও সোর্সের দেওয়া তথ্যের সহায়তায় ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িতদের শনাক্ত করে আসামিদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় মিটার ও ট্রান্সফরমার চুরি, ছিনতাইসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। 

Advertisement

গ্রেফতারকৃতরা হলেন গাইবান্ধা জেলার ধাওয়াচিলা শাইলট্রি নাছির উদ্দিনের ছেলে আব্দুর রশিদ, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বেড়াখাই গ্রামের আবু তাহেরের ছেলে মাহফুজ, আটুল গ্রামের লোকমানের ছেলে লাভলু, কুয়াতপুর গ্রামের মোজাফ্ফর মন্ডলের ছেলে মোসাদ্দেক মন্ডল, একই গ্রামের গোলাম হোসেনের ছেলে আহসান হাবিব, উচাই গ্রামের হুজুর আলীর ছেলে খানু ফকির, সরাইল গ্রামের মোখছেদের ছেলে সাইদুর, পেয়ারা গ্রামের আমির হামজার ছেলে রাব্বি হাসান, ক্ষেতলাল উপজেলার রামপরা চৌধুরী পাড়ার মনির উদ্দিনের ছেলে তুহিন মন্ডল, আক্কেলপুর উপজেলার পারইল গ্রামের আসিদুলের ছেলে রায়হান কাজী, কালাই উপজেলার মহেষপুর গ্রামের আব্দুল করিম মন্ডলের ছেলে কাওসার রহমান, বেগুনগ্রামের সহিদুল ইসলামের ছেলে সোহাগ মন্ডল, আকলাপাড়া গ্রামের আব্দুল মন্ডলের ছেলে মেসবাউল ইসলাম, হাজিপুর সরকারপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে ছানোয়ার হোসেন, সিকটা মাদরাসাপাড়ার সেকেন্দার আলীর ছেলে খোরশেদ আলম ধলু ও নওগাঁ জেলার সদর উপজেলার নদীকুল চৌধুরী পাড়া এলাকার সাত্তার আলী দেওয়ানের ছেলে জালাল হোসেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতি, ইশতিয়াক আহম্মেদ, ডিবির ওসি সাহেদ আলম, এসআই জাহাঙ্গীর হোসেন, মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা। 

পুলিশ সুপার নুরে আলম বলেন, ট্রান্সফরমার চুরি একটা জঘন্য অপরাধ। এর সঙ্গে যারাই যুক্ত তাদের গ্রেফতার করা হবে। কৃষকদের কথা চিন্তা করে ট্রান্সফরমার চোরদের ধরার বিষয়ে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজারকে সিজন শেষে বিনা খরচে ট্রান্সফরমার খুলে রাখা এবং ইরিগেশনের শুরুতে আবার লাগিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এ পর্যন্ত বিভিন্ন থানায় ৫টি মামলা ও ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!