ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১৯ মামলার আসামি ‘টেম্পু’ গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৮, ১ ডিসেম্বর ২০২৩
১৯ মামলার আসামি ‘টেম্পু’ গ্রেফতার
গ্রেফতারকৃত ইসমাইল হোসেন ওরফে টেম্পু

চট্টগ্রামে অভিযান চালিয়ে ইসমাইল হোসেন ওরফে টেম্পু নামে ১৯ মামলার এক আসামিকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার ফরিদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইসমাইল হোসেন ঐ এলাকার মোহাম্মদ ইউসুফের ছেলে।

চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইসমাইল হোসেন ওরফে টেম্পুকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। ইসমাইল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে ১৯টি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় নতুন করে মামলার পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!