[ দেশজুড়ে ]
চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেফতার ১
ছবিতে গ্রেফতারকৃত জাহিদ হোসেন
চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান এলাকায় যুবক খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত মো. জাহিদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে টাইগারপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহিদ কুমিল্লার লাকসাম উপজেলার শ্রীতুষি বাজার এলাকার মো. কামাল হোসেনের ছেলে।
খুলশী থানার ওসি রুবেল হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টাইগারপাসের রেলওয়ে কলোনির সামনে থেকে ছোরাসহ জাহিদ হোসেনকে গ্রেফতার করা হয়। জাহিদ ঐ ঘটনায় প্রধান অভিযুক্ত। ঘটনার পর থেকে পলাতক ছিল তিনি।
.png)
গত ২১ নভেম্বর দুপুরে আমবাগান এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন হৃদয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!