শুক্রবার বিকেলে নলছিটি উপজেলার প্রতাপ নামক স্থানে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম দীপঙ্কর সমদ্দার। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
জানা যায়, বিকেলে একটি অটোরিকশা যাত্রী নিয়ে বরিশালের রুপাতলী থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিল। পথে নলছিটি উপজেলার প্রতাপ নামক স্থানে পৌঁছালে এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন দীপঙ্কর সমদ্দার। আহত হন আরো সাতজন। তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হয়।
.png)
নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী জানান, দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। নিহত দিপঙ্কর সমদ্দারের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।