ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রাইভেটকারে মিলল ২০ কেজি গাঁজা, যুবক আটক

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৯, ১ ডিসেম্বর ২০২৩
প্রাইভেটকারে মিলল ২০ কেজি গাঁজা, যুবক আটক
প্রাইভেটকার থেকে গাঁজা উদ্ধার করা হয়

ঝালকাঠির রাজাপুর উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় আরিফ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুর দেড়টার দিকে রাজাপুর উপজেলার মেডিকেল মোড় এলাকায় বরিশাল-পিরোজপুর মহাসড়কে থেকে তাকে আটক করা হয়। আটককৃত আরিফ রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের  হেমায়েত উদ্দীনের ছেলে। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজাপুর থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান। তিনি জানান, রাজাপুর মেডিকেল মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ সময় আরিফ নামে একজনকে আটক করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!