[ দেশজুড়ে ]
সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩
ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করা হয়
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে সরাইল উপজেলার কুট্টাপাড়া মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সরাইল উপজেলার পূর্ব কুট্টাপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে রাসেল মিয়া, একই উপজেলার খাঁটিহাতা এলাকার রৌশন আলীর ছেলে লুৎফর রহমান এবং উম্মেদ আলীর ছেলে মো. জুবায়ের।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম। তিনি জানান, ভোরে উপজেলার কুট্টাপাড়া মোড় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
.png)
তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা এলাকার চিহ্নিত ডাকাত। দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!