ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভূমিকম্পে মসজিদে ফাটল, খসে পড়ল টাইলস

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৬, ২ ডিসেম্বর ২০২৩
ভূমিকম্পে মসজিদে ফাটল, খসে পড়ল টাইলস
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের কারণে সৃষ্ট কম্পনে কুমিল্লার একটি মসজিদে ফাটল দেখা দিয়েছে। খসে পড়েছে মসজিদের তিনটি টাইলস। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার সকালে সাড়ে ৯টার পর জেলার লাকসাম পৌরসভার বাগবাড়িয়া জামে মসজিদে এ ঘটনা ঘটেছে।

মসজিদের মুসল্লি ও স্থানীয় বাগবাড়িয়া তালিমুল কোরআন হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক মো. হাসান আহমেদ বলেন, তীব্র কম্পনে মসজিদটিতে ফাটল ধরে। এ সময় তিনটি টাইলস খসে পড়েছে। কোনো হতাহত হয়নি। 

Advertisement

আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা সাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটে ভূমিকম্প অনুভব হয়। ভূমিকম্পের উৎপত্তি লক্ষ্মীপুরের রামগঞ্জ এলাকার ২৩ দশমিক ১৩৫ ডিগ্রি উত্তর অক্ষাংশে। রিখটার স্কেলে যার মাত্রা ৫.৬।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!