ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অস্ত্র নিয়ে দোকানে হামলা, ভিডিও ভাইরাল

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৬, ২ ডিসেম্বর ২০২৩
অস্ত্র নিয়ে দোকানে হামলা, ভিডিও ভাইরাল
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের গাংচিল বাজারে দেশীয় অস্ত্র নিয়ে একটি দোকানে হামলার ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় দোকানের মালিকসহ উভয়পক্ষের আটজন আহত হয়েছেন।  

শুক্রবার (১ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গাংচিল বাজারের রাজ গার্মেন্টেসে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গাংচিল বাজারে ডাবের ব্যবসা করে মুসলিম নামে এক ব্যক্তি। ছোট একটি ছেলে তার ব্যবসা পরিচালনা করে। গাংচিল বাজার কমিটির সেক্রেটারী রাজিব খানের আত্মীয় তারেক ওই ছোট ছেলে ডিপ টিউবয়েল বসানোর কাজে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ নিয়ে শুক্রবার সন্ধ্যার দিকে গাংচিল বাজারে দুইপক্ষের মধ্যে বাগবিতন্ডা হয়। একপর্যায়ে গাংচিল বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী রাজিব খানের মাথায় আঘাত করে মুসলিমের পরিবারের লোকজন। এতে তার মাথা ফেটে যায়। পরে রাজিবের স্বজনরা মুসলিমের ভাতিজা মো. শাহরাজ উদ্দিনের দোকানে রামদা নিয়ে পাল্টা হামলা চালায়। এতে তাদের পরিবারের পাঁচজন আহত হয়।  

Advertisement

ভুক্তভোগী মো. শাহরাজ উদ্দিন বলেন, চাঁদা না পেয়ে গাংচিল বাজার কমিটির সেক্রেটারী রাজিব ও স্থানীয় দেলোয়ার বাহিনীর প্রধান দেলেয়ার, সবুজ, তারেক ও জাকের রামদা নিয়ে এ হামলা চালায়। এরমধ্যে হামলার ২মিনিট ৫১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।  

তবে রাজিব খান জানান, তুচ্ছ ঘটনা কেন্দ্র করে প্রথমে তারা তার মাথা ফাটিয়ে দেয়। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে আরো তিনজনকে পিটিয়ে আহত করা হয়।  

কোম্পানীগঞ্জ থানার ওসি প্রণব চৌধুরী বলেন, ভিডিওটি আমি দেখেছি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!