নিহত শাহজাহান ওই এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে।
জানা যায়, দুপুরের দিকে শাহজাহান তার নিজস্ব সুপারি বাগানে গাছ কাটছিলেন। এ সময় একটি গাছ ছিটকে তার বুকে আঘাত করে। ওই আঘাতে শাহজাহান মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় পাশে থাকা তার স্ত্রী বিষয়টি দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেন। ওই পল্লী চিকিৎসক শাহজাহানের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।
.png)
এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই ব্যক্তির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।