[ দেশজুড়ে ]
ব্রহ্মপুত্রে জেলের জালে ধরা ২ মণের বাঘাইড়
ব্রহ্মপুত্র নদীতে জেলের জালে ধরা পড়ে ৮৫ কেজি ওজনের বাঘাইড়
ব্রহ্মপুত্র নদে এক জেলের জালে ৮৫ কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পড়েছে। শনিবার দুপুরে কুড়িগ্রামের উলিপুর উপজেলার কাজিয়ার চর এলাকায় মো. মহুবর রহমান (৩৮) নামে এক জেলের হাতে মাছটি ধরা পড়ে।
পরে মহুবর রহমান বাঘাইড়টি বিক্রির জন্য হাতিয়া ইউনিয়নের মাছ ব্যবসায়ী মন্টু মিয়ার কাছে নিয়ে যান। সেখানে মাছটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় করে।
মাছ ব্যবসায়ী মন্টু মিয়া জানান, মাছটি এক লাখ দুই হাজার টাকা দিয়ে জেলের কাছ থেকে কিনে নেই। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১৩০০ টাকা কেজি দরে এক লাখ ১০ হাজার টাকায় বিক্রি করি।
.png)
কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মুক্তাদির খান বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তবে বর্তমানে ব্রহ্মপুত্র নদে ছোট-বড় বিভিন্ন সাইজের বাঘাইড় ধরা পড়ছে বলে শুনেছি।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!