[ দেশজুড়ে ]
আশুগঞ্জে ২৯ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২৯ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার জেলার আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. এনামুল হক (৩৫) হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বাদেশ্বর ইউনিয়নের চকরামপুর এলাকার মো. কোকিল মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহাম্মেদ বলেন, শুক্রবার জেলার আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সকালে টোল প্লাজার সামনে থেকে পুরাতন ট্রাকসহ তাকে গ্রেফতার করা হয়। পরে ট্রাক তল্লাশি করে ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!