[ দেশজুড়ে ]
ফেনীতে প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ
ফেনীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও মশারি বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তালিকাভুক্ত প্রতিবন্ধীদের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ৬ জন প্রতিবন্ধীকে বিনামূল্যে হুইল চেয়ার ও ৪০ জনকে মশারি তুলে দেন অতিথিরা।
ফেনী জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
.png)
শহর সমাজসেবা কর্মকর্তা শাহ কায়সার মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. বাতেন, স্বাগত বক্তব্য রাখেন, সমাজসেবা বিভাগের সহকারী পরিচালক মো. শহীদ উল্লাহ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফেনী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জোসনা আরা জুসি, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, কাজী লেদার এন্ড প্রোডাক্টের স্বত্বাধিকারী কাজী জামাল উদ্দিন, রেঁনেসা বাংলাদেশের প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম ও সবুজ বাংলার নির্বাহী পরিচালক জয়নাল আবেদীন রাসেল প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!