[ দেশজুড়ে ]
অবৈধভাবে বালু উত্তোলন, এস্কেভেটর-ট্রাক জব্দ
ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ার আদমদীঘিতে নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রির জন্য বহনকালে দুইটি ডাম্প ট্রাক এবং একটি এস্কেভেটর মেশিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে আদমদীঘি কুন্দগ্রাম ইউনিয়নের নাগর নদীর পাড় থেকে এগুলো জব্দ করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আদমদীঘির উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার।
জানা যায়, আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়ন এলাকার নাগর নদীর বিভিন্ন পয়েন্টে কয়েকজন বেশ কিছুদিন ধরে নাগর নদীর অবৈধভাবে বালু উত্তোলনের পর বিক্রি করে আসছিলেন। এতে নদীর বাঁধ, আবাদি জমির ক্ষতি হচ্ছে। রোববার দুপুরে অভিযান চালিয়ে নদীর পাড় থেকে একটি এস্কেভেটর মেশিন ও দুইটি ট্রাক জব্দ করা হয়।
.png)
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আদমদীঘির উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!