ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের প্রলোভন দেখিয়ে মাদরাসাছাত্রীর সর্বনাশ করলেন সাইফুল

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৬, ৪ ডিসেম্বর ২০২৩
বিয়ের প্রলোভন দেখিয়ে মাদরাসাছাত্রীর সর্বনাশ করলেন সাইফুল
ফাইল ছবি

জামালপুরের বকশীগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে দাখিল মাদরাসার দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বকশীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে ওই ছাত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, ধানুয়া কামালপুর ইউনিয়নের খামার গেদরা গ্রামের এক কৃষকের মেয়ে ও যদুরচর দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্রীকে (১৮) একই ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৫) প্রেমের ফাঁদে ফেলেন। একপর্যায়ে সাইফুল ইসলাম ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখান। এ অবস্থায় ১ ডিসেম্বর রাতে বিয়ের কথা বলে ওই ছাত্রীর নিজ ঘরে গিয়ে সাইফুল ইসলাম ধর্ষণ করেন।

এ সময় ওই ছাত্রীর ডাক-চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে সাইফুল ইসলামকে হাতেনাতে আটক করেন। ঘটনাটি ধামাচাপা দিতে ওই রাতেই সাইফুল ইসলামের বাবা ফরিদ মিয়া ও তার মা খাইরুন নেছা তার ছেলের সঙ্গে ওই ছাত্রীর বিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাকে নিয়ে যান। এরপর থেকে সাইফুল ইসলাম লাপাত্তা হয়ে যান। এ ঘটনায় ওই ছাত্রী সাইফুল ইসলামকে আসামি করে ৩ ডিসেম্বর (রোববার) বিকেলে বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

Advertisement

বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খাঁন জানান, মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। আসামিকে দ্রুত গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ধর্ষণ
লিংক সফলভাবে কপি হয়েছে!