ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরে ভাসছিল যুবকের লাশ

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৩, ৪ ডিসেম্বর ২০২৩
পুকুরে ভাসছিল যুবকের লাশ
লাশ উদ্ধার

পাবনার চাটমোহর উপজেলায় একটি পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেলে চাটমোহর উপজেলা সদরের গৌর সরকার মোড় এলাকায় ওয়াহেদ আলীর পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, সোমবার বিকেল ৪টার দিকে পুকুর মালিক ওয়াহেদ আলীর স্ত্রী সেখানে পচা গন্ধ পান। তিনি বাড়ির লোকজন ও অন্যদের জানালে তারা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তারা পুকুরে অজ্ঞাত এক যুবকের লাশ ভাসমান অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করে।

Advertisement

চাটমোহর থানার ওসি মো. সেলিম রেজা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অজ্ঞাত ঐ যুবকের আনুমানিক বয়স ৩৮ বছর। তার পরনে গেঞ্জি, কালো শার্ট ও জিন্স প্যান্ট ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: পাবনা লাশ
লিংক সফলভাবে কপি হয়েছে!