শেরপুরে নবজাতকের লাশ উদ্ধার
শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুরে হাসপাতালের মহিলা ওয়ার্ডের পাশে পরিত্যক্ত স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, দুপুরে হাসপাতালের মহিলা ওয়ার্ডের নিচ তলার পাশে পরিত্যক্ত স্থানে এক নবজাতকের লাশ দেখতে পান হাসপাতালের আরএমও ডা. অমিও জ্যোতিসহ স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের পাশে একটি ভ্যানিটি ব্যাগ এবং একটি লাইট লাইট ছিল।
.png)
এ বিষয়ে শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত চৌধুরী বলেন, মহিলা ওয়ার্ডে কোনো ডেলিভারি করা হয় না। ডেলিভারি ওয়ার্ড আলাদা। তবে কে বা কারা রাতে ঐ নবজাতকের লাশ এখানে ফেলে গেছেন।
শ্রীবরদী থানার এসআই শফিকুর রহমান বলেন, কুকুর বা শেয়ালে নবজাতকের মুখের একটি অংশ খেয়েছে। ঐ মেয়ে নবজাতকের লাশের পাশে থাকা ভ্যানিটি ব্যাগ ও একটি গ্যাস লাইট ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।