[ দেশজুড়ে ]
রাস্তায় মিলল পুরনো কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ
ফাইল ফটো
গাজীপুর মহানগরের জাঝর এলাকা থেকে পুরনো কাপড়ে মোড়ানো এক মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে ঢাকা-বাইপাস সড়ক সম্প্রসারণ প্রকল্পের বালুর ওপর এ লাশের সন্ধান পান প্রকল্পের শ্রমিকরা।
গাছা থানার এসআই এহসানুল হক জানান, রোববার সকাল ৮টার দিকে প্রকল্পের শ্রমিকরা কাজ করতে এসে বালুর ওপর লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এটির সুরতহালে আঘাতের চিহ্ন ছিল না।
তিনি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
.png)
পুলিশের ধারণা, সামাজিক দুর্নামের ভয়ে ২-৩ দিনের বয়সী এ নবজাতককে রাতের আঁধারে কেউ রাস্তায় ফেলে রেখে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্থানীয়রা জানান, একই এলাকা থেকে এর আগেও আরো একাধিক নবজাতকের লাশ উদ্ধার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!