ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বন্ধুর বিয়ের শেরওয়ানি ফেরত দিতে গিয়ে লাশ হলো কলেজছাত্র

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩০, ২২ অক্টোবর ২০২৩
বন্ধুর বিয়ের শেরওয়ানি ফেরত দিতে গিয়ে লাশ হলো কলেজছাত্র
নিহত আব্দুল লতিফ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বন্ধুর ভাড়ায় আনা বিয়ের শেরওয়ানি ফেরত দিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল লতিফ নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন আরো দুইজন। 

শনিবার রাত ৯টার দিকে মুরাদনগর উপজেলা সদরের নিমাইকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লতিফ উপজেলার ভুবনঘর গ্রামের প্রবাসী মোহাম্মদ আলীর ছেলে। তিনি মুরাদনগর কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র। আহতরা হলেন- মুরাদনগর সদরের হাবিব মিয়ার ছেলে মোটরসাইকেল আরোহী হাসিব ও চৌধুরী কান্দি গ্রামের রিপন মিয়ার ছেলে পথচারী সজীব মিয়া। 

স্থানীয়রা জানান, বন্ধু হাসিবের ভাড়া করে আনা বিয়ের শেরওয়ানি ফেরত দিতে মোটরসাইকেলে কোম্পানীগঞ্জ বাজারে যাচ্ছিলেন লতিফ। ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী সজীব মিয়াকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ সড়কের পাশে ছিটকে পড়েন তারা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মোটরসাইকেল আরোহী লতিফ ও পথচারী সজীব মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজে পাঠান চিকিৎসক। কুমিল্লা মেডিকেল কলেজে নেয়ার পথে মারা যান লতিফ। অপরদিকে আহত পথচারী সজীবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

Advertisement

মুরাদনগর থানার ওসি আজিজুল বারী ইবনে জলিল বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!