[ দেশজুড়ে ]
ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের লাশ
ফাইল ফটো
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক ছেলে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোলচত্বরের দক্ষিণ পাশে ময়লার ভাগাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহমেদ জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোলচত্বরের দক্ষিণ পাশের ময়লার ভাগাড়ে ঐ নবজাতকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে।
তিনি আরো জানান, কে বা কারা নবজাতকটিকে ফেলে গেছে তা জানা যায়নি। জন্মের পর কেউ হয়তো ফেলে গেছে। লাশটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!