[ দেশজুড়ে ]
পার্বতীপুরে লরি-মোটরসাইকেলের সংঘর্ষে কিশোর নিহত
প্রতীকী ছবি
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ট্যাংক লরির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ফারহান নামে এক কিশোর নিহত হয়েছে।
বুধবার রাত ৭টার দিকে উপজেলার এরশাদ নগর এলাকায় পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারহান পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের খাদিমুল ইসলামের ছেলে।
জানা গেছে, সন্ধ্যার আগে চাচাতো ভাই এমরানের সঙ্গে মোটরসাইকেল নিয়ে বের হয় ফারহান। রাত ৭টার দিকে এরশাদ নগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্যাংক লরির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় মোটরসাইকেল চালক ফারহান। স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পলাশবাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য মাহবুবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!