[ দেশজুড়ে ]
বাসচাপায় প্রবাসীর দুই ছেলে-মেয়ে নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের চকরিয়ায় বাসচাপায় দুই শিশু নিহত হয়েছে। তারা সম্পর্কে ভাই-বোন। এ ঘটনায় আহত হয়েছে আরো এক শিশু। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে তারা ট্রেন দেখার জন্য ডুলাহাজারা হাইওয়ে সড়ক পার হতে গিয়ে বাসচাপায় নিহত হয়।
নিহতরা হলো, ডুলাহাজারা মাইজপাড়া এলাকার সৌদি প্রবাসী নাসির উদ্দিনের দুই শিশু এবং আহত অপর শিশু তার ভাইয়ের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. ইকবাল বাহার মজুমদার।
.png)
তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে ট্রেন দেখার জন্য সড়ক পার হচ্ছিল তারা। হঠাৎ বাস এসে চাপা দিলে ঘটনাস্থলে দু’জন নিহত হয়। এ ঘটনায় আহত অপর শিশুর চিকিৎসা চলছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!