ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে দুই রেস্টুরেন্টকে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৬, ৭ ডিসেম্বর ২০২৩
হবিগঞ্জে দুই রেস্টুরেন্টকে জরিমানা
ফাইল ছবি

হবিগঞ্জ শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করার অভিযোগে দুটি রেস্টুরেন্টকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। 

বুধবার সন্ধ্যায় শহরের কোর্ট মসজিদ এলাকার মধুবন ক্যাফে ও কলাপাতা হোটেল এন্ড রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন হবিগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশাদুল হক ও বায়জিদ আহমেদ এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশাদুল হক জানান, মধুবন ক্যাফে ও কলাপাতা রেস্টুরেন্টের নামে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগ করে আসছিলেন। জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মিলে অভিযান পরিচালনা করে মধুবন ক্যাফেকে ২৫ হাজার ও কলাপাতা রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!