ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দাদিকে দাফন করতে এসে নাতিও না ফেরার দেশে

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৬, ৭ ডিসেম্বর ২০২৩
দাদিকে দাফন করতে এসে নাতিও না ফেরার দেশে
ছবিতে মো. সাকিবুল হাসান

কুমিল্লার মুরাদনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. সাকিবুল হাসান নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার রাতে মুরাদনগর উপজেলার বাখরনগর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিবুল হাসান উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জর সরু মিয়া হাজি বাড়ির মো. মৃদন মিয়ার ছেলে।

জানা যায়, সাকিবুল চট্টগ্রাম আনোয়ারায় চাকরি করেন। সাকিবুলের দাদির মৃত্যুর খবরে তিনি মোটরসাইকেলে চট্টগ্রাম থেকে গ্রামের বাড়িতে আসেন। বুধবার বিকেলে দাদির জানাজা ও দাফন কাফন শেষ করেন। রাতে মোটরসাইকেল নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি। পরে  মহাসড়ক থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement

মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মঞ্জুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ এবং আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। কোনো প্রত্যক্ষদর্শী ছিলেন না বলে এখনো এটি ক্লুলেস ঘটনা। ধারণা করা হচ্ছে- নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!