হবিগঞ্জে তিন লাখ ৪৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে
হবিগঞ্জ জেলায় এবার তিন লাখ ৪৫ হাজার ৫৯৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১২ ডিসেম্বর জেলার সব উপজেলা ও পৌরসভায় এ ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নিজ কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নূরুল হক।
তিনি জানান, শিশুদের মধ্যে ১২ থেকে ৫৯ মাস বয়সী তিন লাখ ৪৩৬৮ শিশু পাবে লাল রঙের ক্যাপসুল এবং ছয় থেকে ১১ মাস বয়সী ৪১ হাজার ২২৬ জন শিশু পাবে নীল রঙের ক্যাপসুল। এছাড়া জেলার এক ৮৮৬টি স্থায়ী ইপিআই কেন্দ্রে ক্যাম্পেইন সফলের জন্য মাঠে থাকবেন স্বাস্থ্য বিভাগ থেকে ২৬৬ জন, পরিবার পরিকল্পনা বিভাগ থেকে ৪৭৭ জন, সিএইচচসিপি থেকে ২১৫ জন ও স্বেচ্ছাসেবক হিসেবে থাকবেন ৩৭৭০ জন।
.png)
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার শরীফ মোহাম্মদ সানজিদ জামান, সিনিয়র স্বাস্থ্য অফিসার কলিম উল্লাহ সিকদার, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি মো. সাবান মিয়াসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।