[ দেশজুড়ে ]
মুকসুদপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ছবি: ডেইলি বাংলাদেশ
গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন- মুকসুদপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী বিশ্বাস দুর্গা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, সাংবাদিক কাজী ওহিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দ্বীপ সাহা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. রায়হান ইসলাম শোভন জানান, আগামী ১২ ডিসেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ৬-১১ মাস বয়সী ছয় হাজার ৯৮৫ জন শিশুকে নীল ক্যাপসুল এবং ১-৫ বছরের ৪২ হাজার ৯৪৫ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!