বিট কর্মকর্তা মো. মামুন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় কিছু বস্তা দেখতে পাই। তখন স্থানীয় লোকজনকে এগুলো কার জিজ্ঞেস করলে, তারা কিছু জানে না বলে জানায়।
পরবর্তীতে আমি বস্তা খুলে দেখি প্রায় ৩০০টির মত সুন্ধি কচ্ছপ। তখন আমি এগুলো হেফাজতে নিয়ে যাই। রাত ৯টার দিকে মহামায়া লেকে এসব কচ্ছপ অবমুক্ত করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
.png)