ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেনের ছাদে ভ্রমণ, ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কায় গেল প্রাণ

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫০, ৯ ডিসেম্বর ২০২৩
ট্রেনের ছাদে ভ্রমণ, ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কায় গেল প্রাণ
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথের ঝিনাই রেলব্রিজে কমিউটার ট্রেনের ছাদ থেকে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে অজ্ঞাত পরিচয়ের এক কিশোর নিহত হয়েছে। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুরে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেন জামালপুরের ঝিনাই রেলব্রিজ অতিক্রম করার সময় ঐ কিশোর ব্রিজের সঙ্গে ধাক্কা খায়। এতে উপর থেকে ব্রিজের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয় সে। ব্রিজের রেলিংয়ের আঘাতের ফলে ক্ষতবিক্ষত হয় তার দেহ। খবর পেয়ে জামালপুর রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

জামালপুর রেলওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, নিহত ঐ কিশোরের বয়স আনুমানিক ১৫ বছর। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!