ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামীর খোঁজে বাংলাদেশে পাকিস্তানি নারী মাহা

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৩, ১০ ডিসেম্বর ২০২৩
স্বামীর খোঁজে বাংলাদেশে পাকিস্তানি নারী মাহা
পাকিস্তানি নারী মাহা বাজোয়ার

বাংলাদেশি স্বামীর খোঁজে হবিগঞ্জে তার গ্রামের বাড়িতে এসে হাজির হয়েছেন পাকিস্তানি নারী মাহা বাজোয়ার। পাকিস্তানের লাহোরের বাসিন্দা মকসুদ আহমেদের মেয়ে তিনি। মাহার স্বামীর নাম সাজ্জাদ হোসেন মজুমদার। তিনি চুনারুঘাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর বড়াইল এলাকার শফি উল্লা মজুমদারের ছেলে তিনি। 

শুক্রবার (৮ ডিসেম্বর) স্বামীর খোঁজে বাংলাদেশে এসেছেন মাহা। বর্তমানে তিনি চুনারুঘাটে অবস্থান করছেন। এদিকে, পাকিস্তানি বধূ আসার খবরে ওই এলাকায় ভিড় জমাচ্ছে উৎসুক জনতা। 

জানা গেছে, দশ বছর আগে দুবাইয়ে সাজ্জাদের পরিচয় হয় পাকিস্তানি নারী মাহার। পরে তারা বিয়েও করেন। কিন্তু একপর্যায়ে মাহাকে ডিভোর্স দেন সাজ্জাদ। কিন্তু সেই ডিভোর্স মেনে নেননি মাহা। স্বামীর সঙ্গে সংসার করতে চান তিনি। মাহার দাবি, তার স্বামী তাকে ডিভোর্স দেননি। এটা ফেইক। যদিও মাহা চুনারুঘাট আসার পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না স্বামী সাজ্জাদকে। 

Advertisement

সাজ্জাদের ভাই স্বপন মজুমদার বলেন, দুবাইয়ের একটি নাইট ক্লাবে সাজ্জাদ চাকরি করত। সেখানেই মাহার সঙ্গে তার পরিচয়। পরে তারা বিয়ে করেন। একপর্যায়ে তাদের সংসারে ভাঙন ধরে। এ মুহূর্তে সাজ্জাদ বাড়িতে নেই। সে এলে বিষয়টির সুরাহা করা হবে। পাকিস্তানের ওই নারী বর্তমানে তাদের বাড়িতেই আছেন।

চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক জানান, মাহা ভিসা নিয়ে বাংলাদেশ এসেছেন। কিন্তু এদেশে অবস্থানের জন্য প্রয়োজনীয় নিয়মাবলী তিনি অনুসরণ করেননি। ওই নারী থানায় এসেছিলেন এবং পরবর্তীতে আবার আসবেন বলে চলে যান।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!