[ দেশজুড়ে ]
জাফলংয়ে বালুচাপায় প্রাণ গেল শ্রমিকের
ফাইল ফটো
সিলেটের জাফলংয়ে বালুর নিচে চাপা পড়ে মানিক মিয়া নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার ভোর ৫টার দিকে জাফলং চা-বাগান এলাকায় পিয়ান নদীতে এ ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া গোয়াইনঘাট উপজেলার মধ্য লাখেরপাড় গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ভোরে পিয়াইন নদীর পাড়ে গর্ত থেকে বালু উত্তোলন করছিলেন মানিক মিয়াসহ আরো কয়েকজন শ্রমিক। একপর্যায়ে বালুর নিচে চাপা পড়েন মানিক মিয়া। এ সময় অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে জৈন্তাপুর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল বলেন, খবর পেয়েছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!