রোববার বিকেলে আশুগঞ্জ বাজার ও রেলগেইট এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তাহমিনা শারমিন জানান, উপজেলার বিভিন্ন বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রি করছে দোকানিরা। এমন সংবাদের ভিত্তিতে বিকেলে আশুগঞ্জ বাজার ও রেলগেইট এলাকায় অভিযান পরিচালনাকালে বেশি মূল্যে পেঁয়াজ বিক্রি করার দায়ে ছয় দোকানিকে ৩ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
.png)
তিনি আরো জানান, অভিযানকালে পেঁয়াজ দোকানিদের কাছ থেকে ক্রয় রসিদ যাচাই করা হয়। অস্বাভাবিক মূল্যে পেঁয়াজ বিক্রয় করা থেকে বিরত থাকার ব্যাপারে দোকানিদের কঠোর নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালদের এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় আশুগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলো।