ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিকট শব্দে লাইনচ্যুত ‘ঢালারচর এক্সপ্রেস’, ট্রেন চলাচল বন্ধ

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৯, ১১ ডিসেম্বর ২০২৩
বিকট শব্দে লাইনচ্যুত ‘ঢালারচর এক্সপ্রেস’, ট্রেন চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

পাবনার বেড়ায় ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে বন্ধ রয়েছে পাবনার ট্রেন চলাচল। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার বাঁধেরহাটে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফি নূর মোহাম্মদ।

তিনি জানান, সকাল ৮টার দিকে পাবনা-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাঁধেরহাটে বিকট শব্দে ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে পাবনার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঈশ্বরদীতে উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে মেরামতের কাজ শেষ করলেই ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!