ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মীরসরাইয়ে ট্রেন লাইনচ্যুত

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৬, ৩ ডিসেম্বর ২০২৩
মীরসরাইয়ে ট্রেন লাইনচ্যুত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাইয়ে চট্টগ্রামমুখী মালবাহী ট্রেনের একটি বগির সামনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। রোববার দুপুর দেড়টায় উপজেলার ওয়াহেদপুরের নিজামপুর পুরাতন রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে চট্টগ্রামমুখী মালবাহী ট্রেনটি ওয়াহেদপুরের নিজামপুর এলাকায় আসলে হঠাৎ ট্রেনের একটি বগির চাকা রেললাইন থেকে সটকে পড়ে লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

Advertisement

সীতাকুণ্ড পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমজাদ হোসেন বলেন, মালবাহী রেলগাড়ির ইঞ্জিনের সাত নম্বর বগির সামনের ৪টি চাকা লাইনচ্যুত হয়েছে। বর্তমানে ডাউনলাইনের সব ট্রেন আপলাইনের মধ্য দিয়ে চলাচল করবে এবং কুমিল্লা জেলার লাকসাম থেকে রিলিফ ট্রেন এলে মালবাহী রেলগাড়ির চাকা উদ্ধারের কাজ শুরু হবে। আশা করছি দ্রুত দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধার করা সম্ভব হবে।

বড়তাকিয়ার রেলস্টেশন মাস্টার মো. শামসুদ্দৌহা বলেন, নিজামপুর এলাকায় একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়েছি। তবে আমি ছুটিতে থাকায় বিস্তারিত বলতে পারছি না।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!