বেলুচিস্তানে পাকিস্তান রেলওয়ের মুখপাত্র মুহাম্মদ কাশিফ বলেন, পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ওই এলাকার পাশ দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে। ট্রেনটি মাচ এলাকা থেকে আসছিল।
পাকিস্তানভিত্তিক গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের ফলে ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ৮ জন আহত হয়েছে। এরই মধ্যে আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে এবং জেলার সব হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
.png)
স্থানীয় জেলা প্রশাসক কচ আগা সামিউল্লাহ বলেন, এটি একটি রিমোট কন্ট্রোল বিস্ফোরণ যা ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত করে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
গত বছরের ২৫ ডিসেম্বর বেলুচিস্তানের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে একজন ক্যাপ্টেনসহ নিরাপত্তা বাহিনীর ছয় সদস্য প্রাণ হারাণ। সম্প্রতি পাকিস্তানে এ ধরনের হালার ঘটনা বেড়েছে।