বুধবার সকাল ৬টার দিকে সদর সোনারায় খয়রা নগর স্টেশনের পাশে অরক্ষিত রেলক্রসিং পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়নজলী রায় সোনারায় বেড়াকুন্ডি কইপাড়া এলাকার পলাশ রায়ের স্ত্রী। তিনি উত্তরা ইপিজেডে হেলপার হিসেবে কাজ করতেন। আহত অটোচালক মঈনুল ইসলামের বাড়ি জয়চন্ডি ঘাটেরপার এলাকায়।
জানা যায়, সকাল ৬টার দিকে অটোরিকশা করে ইপিজেডে কাজে যাচ্ছিলেন নয়নজলী। পথে ঐ রেলক্রসিং পার হওয়ার সময় অটোরিকশাটিতে ধাক্কা দেয় খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি। এতে ঘটনাস্থলেই মারা যান নয়নজলী।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে থানার উপপরিদর্শক শফিউল ইসলাম।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন।