[ দেশজুড়ে ]
ট্রেন লাইনচ্যুত হয়ে ৪০ হাজার লিটার ডিজেল খালে
ছবি সংগৃহীত
চট্টগ্রাম নগরের হালিশহরে তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হয়ে প্রায় ৪০ হাজার লিটার ডিজেল পড়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, পতেঙ্গা এলাকার একটি প্রতিষ্ঠানের ডিপো থেকে তেলভর্তি করে ইয়ার্ডে আসছিল ট্রেনটি। ইয়ার্ডে প্রবেশের সময় এ ঘটনা ঘটে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সিজিপিওয়াই চৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন জানান, তেলবাহী ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়ে প্রায় ৪০ হাজার লিটার তেল ড্রেনে পড়ে গেছে। তিনটি ওয়াগনের মধ্যে একটি পুরো ও বাকি দুইটির প্রায় অর্ধেক করে তেল পড়েছে। পরে সেগুলো ড্রেন হয়ে ইয়ার্ডের পাশে থাকা একটি খালে চলে গিয়েছে। তেল উদ্ধারে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!